Pujor Prem
Sat, Nov 07
|Ukiyoto Publishing
A workshop conducted by Eminent Elocutionist and Writer, Nandini Laha Shome followed by submission for publication!


Time & Location
Nov 07, 2020, 7:00 PM – 7:30 PM GMT+5:30
Ukiyoto Publishing
About the Event
প্রেম আর পুজোর মধ্যে ঠিক কি সম্পর্ক বলুন তো? সে এক সময় ছিলো যখন পাড়ার অন্তুদা, ব্রতীনদারা প্রতিমা নিয়ে আসত পঞ্চমীর শেষ রাতে আর মালা, জয়া, অরূপারা মায়েদের চোখ এড়িয়ে জানলার খড়খড়ি তুলে চোখ রাখত রাস্তায়, কখন প্রতিমা নিয়ে ম্যাটাডোর ঢুকবে, কখন আওয়াজ উঠবে, "বোলো দুগ্গা মাঈকি, জয়!" তারপর তো অষ্টমীর অঞ্জলি দিতে এসে নতুন খাদির পাঞ্জাবির পাটভাঙা ফুলিয়া তাঁতের পাশে এসে দাঁড়ানো, নবমীর সন্ধিপুজোয় প্রদীপ জ্বালাতে গিয়ে চোখে চোখ রাখা আর দশমীর সিঁদুরখেলার সময় ফিসফিসিয়ে বলে যাওয়া "দারুণ লাগছে"। এইটুকু। এইটুকুই, ব্যাস। এরপর পিন্টু আর তুলতুলিরা সাহসী হলো। পাড়ার সবার চোখ এড়িয়ে বেপাড়ায় ফুচকা খেতে যাওয়া বা হিন্দে ম্যাটিনি শো-এ "হাম আপকে হ্যায় কৌন"। আর এখন তো Whatsapp-এ আগে থেকেই সব ঠিক। সপ্তমীতে ঋতজাদের বাড়ির terrace-এ রাতভোর পার্টি আর অষ্টমীতে ম্যাডক্স স্কোয়ারের আড্ডা থেকে নিঃশব্দে কেটে পড়া, বাইকে জোকা বা রায়চক। তো এইসব লেখাজোকা যা পরে উপন্যাস হোক না হোক ছোটো গল্প হয়ে বুকের বাঁপাশের নরমটাকে আলতো চাপ দেয়,…
Tickets
Regular
Attend the Workshop on 8th November and send across your content latest by 22nd November to publishing@ukiyoto.com
₹0.00
Sale ended

